July 1, 2026, 4:00 pm

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বিএনপি নেতা আটক

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বিএনপি নেতা আটক

কক্সবাজারের ঈদগাঁওতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় বিএনপি নেতা জুবায়েদ উল্লাহ জুয়েলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোর ৪টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, অভিযানের সময় জুয়েল টয়লেটে আত্মগোপন করেন। পুলিশ ঘরটি ঘেরাও করে দরজা খুলতে বললে ভেতরের কেউ সাড়া দেয়নি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে জুবায়েদ উল্লাহ জুয়েল (৪০) ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। অন্যদের মধ্যে শাহাবুদ্দিন (৪০), মোহাম্মদ জয়নাল আবেদিন (৩৩), আশরাফ ছিদ্দিকি (২৬), আল আতা ছাদেকি তুহিন (২৭) এবং রাসেল উদ্দিন (২৮) রয়েছেন।

ওসি জানান, অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয় এবং ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, জুয়েলের বিরুদ্ধে জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ রয়েছে এবং তারা এ ঘটনার পেছনে উদ্দেশ্যমূলক কারণ রয়েছে বলে মনে করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা