April 19, 2026, 5:02 pm

সিদ্ধিরগঞ্জে মা-ছেলে কে পিটিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃসিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসায়ী রতনের বিরুদ্ধে মা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত হলো, সালমা আক্তার (৪৫) ও তার ছেলে মোমেন মিয়া (২২)। এ ঘটনায় রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ (নং-৭০৪৯) দায়ের করেছেন। এরআগে রোববার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের সিআইখোলা কালাহাতিয়ারপাড়/হাজীনগর এলাকায় মা-ছেলেকে পিটিয়ে আহত করা হয়।রতন নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ধর্ষণ, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
আহত সালমা আক্তারের ভাই মোঃ খোকন মিয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিআইখোলা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী রতন ও শুভ’র নেতৃত্বে অজ্ঞাতনামা ৫/৬ জন প্রথমে সালমাকে মারধর করে। মাকে মারধর ঘটনায় বাধা দিতে চাইলে ছেলে মোমেন মিয়াকেও মারধর করে আহত। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ (নং-৭০৪৯) দায়ের করেন আহত সালমা আক্তারের ভাই মোঃ খোকন মিয়া।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম জানান, মা-ছেলেকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিষয়ে কোন ছাড় নাই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা