April 19, 2026, 5:03 pm

রূপগঞ্জে একাধিক মামলার আসামি ডাকাত কাউছার আটক

একাধিক মামলার আসামি ডাকাত কাউছারের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্বেও দীর্ঘদিন অভিযান চালিয়েও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তবে রূপগঞ্জ থানার নতুন ওসি এএফএম সায়েদ আসার সঙ্গে সঙ্গে ডাকাত কাউছারকে গ্রেফতার করে অপরাধীদের চোখে মুখে আতঙ্কের ঝড় তুলে দিয়েছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ (এএফএম সায়েদ) বলেন, মাদক, সন্ত্রাস, ডাকাত, ছিনতাইসহ অপরাধী চক্রের যেই হোক না কেন কোনো ছাড় নেই। গত (২৫ মে) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এএসআই মামুনুর রশিদ, এএসআই নূর নবীর নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ডাকাত কাউছারকে আটক করা হয়। আটককৃত কাউছার হলেন, উপজেলার গোলাকান্দাইল পূর্ব পাড়া এলাকার হারুন মিয়ার ছেলে। বুধবার (২৬ মে) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত কাউছারের বিরুদ্ধে রূপগঞ্জ, আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় মাদক মামলাসহ ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আরো জানা যায়, কাউছারের সন্ত্রাসী কার্যক্রমের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। কাউছারে ভয়ে এলাকায় সব সময় আতঙ্ক বিরাজ করতো। রাস্তায় চলাচল করতে মানুষ হিমশিম খেতো। সে দিনের আলোয় প্রকাশ্যে পথচারীসহ যানবাহনের চালকদের উপর হামলা চালিয়ে সব কিছু লুটে নিতো। রাতের আধাঁরে তো আছে। এমনকি প্রতিদিন রাত হলেই গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক কাউছারের দখলে থাকতো। তার গ্রেফতারের ফলে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সবজি বিক্রেতা বলেন, এতোদিন আতঙ্ক নিয়ে রাস্তায় চলাফেরা করতে হয়েছে। এখন কাউছার আটক হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছি। একটি প্রভাবশালী মহলের ইন্দনে ডাকাত কাউছার তার সন্ত্রাসী কার্যক্রম দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে বলে এলাকাবাসীসূত্রে জানা যায়।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা