April 19, 2026, 5:05 pm

ফতুল্লায় চাঁদা না দেওয়ায় কুখ্যাত কিশোরগ্যাং ইবন বাহিনীর ছুরিকাঘাতে যুবক আহত

ফতুল্লায় চাঁদা না দেওয়ায় কুখ্যাত কিশোরগ্যাং ইবন ও তার বাহিনীর হাতে মোঃ রুবেল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭ টায় ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় মঙ্গলবার রাতে আহত রুবেল মিয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন।আহত রুবেল ইসদাইর বুড়ির দোকান এলাকার মোঃ এখলাছ মন্ডলের ছেলে,পেশায় একজন টাইলস কন্ট্রাক্টর।

আহত রুবেল জানান,বিবাদীগন ইসদাইর বুড়ির দোকান এলাকার কুখ্যাত কিশোরগ্যাং ১/ ইবন, (২৬) পিতা-জামাই বাবু, ২/শরীফ (৩৫) পিতা-রাজ্জাক,৩/ ইফতি(২৪) পিতা-অজ্ঞাত, ৪/ নাছিম(২৪) পিতা- আঃ বাতেন, ৫/ইমরান (২২) পিতা- মৃত, আসাবুদ্দিন গংরা, আমার কাছ থেকে বেশ কিছুদিন যাবৎ চাঁদা দাবী করে আসছে আমি এর প্রতিবাদ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। এরই জের ধরে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে আমি ইসদাইর সুগন্ধা গেইটের সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে বিবাদীগনসহ অজ্ঞাত আরোও ৪/৫ জন আমার উপর হামলা চালিয়ে ১নং বিবাদীর বাড়ির ভিতর নিয়া এলোপাতাড়ি মারধর করে একপর্যায় হত্যার উদ্দেশ্যে ১ নং বিবাদীর হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আমার মাথায় কুপ মাড়ে সেটি লক্ষভ্রষ্ট হয়ে আমার ডান পায়ে লেগে রক্তাক্ত জখম হয়। এসময় আমার গলায় থাকা স্বর্নের চেইন যার মূল্য ৪৫ হাজার টাকা এবং আমার পরিহিত জিন্স প্যান্টের পকেটে থাকা টাইলস কন্ট্রাক্টের কাজের ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন সে বাড়ি থেকে আমাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের এ এস আই রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ বিষয় ফতুল্লা থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা