May 17, 2026, 4:42 am

বকশীগঞ্জে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩

মোহাম্মদ আসাদ, স্টাফ রিপোর্টার।

জামালপুরের বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) মধ্যরাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিলক্ষিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান (৪২)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। শনিবার তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা