May 14, 2026, 12:47 pm

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৩

গাজী সোহেল।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর ওয়ারেন্টমূলে ২ জন এবং বৈষম্যবিরোধী মামলায় ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে মাদক ও অপরাধ দমনে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবলা (৩৬), হাজী শাহাব উদ্দিন ও সজিব (২৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ আরও জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা