পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে গ্রাম পুলিশকে দ্বায়িত্ব পালনে দিক নির্দেশনা দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান। একই সঙ্গে মানুষের জানমাল রক্ষায় থানা পুলিশের পাশাপাশি সকল এগিয়ে আসতে হবে। নিয়মিত থানায় গ্রাম পুলিশদের হাজিরার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ওসি মহদোয় তাদেরকে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।
উপজেলায় বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ছিনতাই, মাদক ও মোবাইলে ক্যাসিনো জুয়া খেলার খবর পেলে নিজ উদ্যোগে প্রতিহত করার পাশাপাশি পরিষদের চেয়ারম্যান মেম্বারের পাশাপাশি থানা পুলিশকেও অবহিত করতে নির্দেশ দেন ওসি মহদোয়। একই সঙ্গে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে উপজেলাবাসিকে নিরাপদে বসবাস করতে সার্বিক সকল প্রকার সহযোগিতা করতে হবে বলে থানার ওসি হাফিজ মোঃ রায়হান।