June 6, 2026, 7:44 am

গাজীপুরে একই পরিবারের ৫ জনের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় বসতঘর থেকে একই পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯মে) সকালে উপজেলার রাউতকোনা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর থেকে গৃহকর্তা পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি নিজের তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা