গাজী সোহেল ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ মে ) পুলিশের একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করা হয়। এছাড়া চুরির মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- নাদিম (২৯), পাখির আলী (৪০), সাজ্জাদ আহাম্মেদ আলী (২২), কাউসার হোসেন হৃদয় (৩০), আল মইন হাসান ওরফে মাহিন (২৫), নরুউদ্দিন (৪০), আশিক সাউদ (১৯), নিজাম (৩০), মুন্না শেখ (২৬), তানভীর (২৬), হিরন আহাম্মেদ রবিউল (২৫) এবং নাঈম (২০)। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার জানান, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।