April 27, 2026, 1:29 pm

নারায়ণগঞ্জে বায়ুদূষণবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বায়ুদূষণ রোধে অভিযান পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানা পুলিশ, র‍্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জবাব টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— ফতুল্লার সস্তাপুর এলাকার “জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেড”-কে ১ লাখ টাকা এবং কাঠেরপুল এলাকার “এস আর নিট ডাইং”-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সোহেল গাজী

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা