January 16, 2026, 6:59 am

রূপগঞ্জে সালিশীতে পিতা পুত্রকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় গতকাল ৩০ এপ্রিল শুক্রবার সালিশীতে পিতা ও তিন পুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পূর্ব শত্রæতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সালিশীতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।
পুলিশ জানায়, কাঞ্চন পৌরসভার বুরুটিয়া এলাকার কৃষক রমিজউদ্দিনের তার প্রতিবেশী বাবুল হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল ৩০ এপ্রিল শুক্রবার কাঞ্চন পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খানের বাড়িতে সালিশ বসে। সালিশে কাউন্সিলরের কথা অমান্য করায় তার সমর্থিতরা সালিশীতে হামলা চালায়। হামলায় আহত রমিজউদ্দিন ও তার ছেলে মাছুম (৩৫) , রুবেল (৩২) ও ইউস‚ফকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কৃষক রমিজউদ্দিন বাদী হয়ে বাবুল হোসেন, ইকবাল হোসেন, কামরুল হোসেনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিমউদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।###

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা