February 15, 2026, 2:27 am

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নির্বাচনে গণভোট উদ্বুদ্ধকরণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ সদর উপজেলায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উদ্বুদ্ধকরণ গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় নির্বাচন ও গণভোট কিভাবে প্রয়োগ করতে হবে সেবিষয়ে বক্তব্য তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন।

এ সময় সভায় বক্তারা বলেন, একটি গ্রহন যোগ্য নির্বাচনের জন্য ভোটারদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগ, গণভোটের গুরুত্ব ও আচরণবিধি সম্পর্কে জনগনের মধ্যে সঠিক ধারণা সৃষ্টি করতে হবে। নির্বাচনকে ঘিরে অপপ্রচার, গুজব ও সকল ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে হবে। নির্বাচন কালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার অনুরোধ জানান বক্তারা।

সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, পিআইও পবিএ চন্দ্র মন্ডল সহ সদর উপজেলার জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা