January 17, 2026, 3:57 pm

বিএসএফ-এর সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবি’র বাধায় পিছু হটল বিএসএফ।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোঠাল, সীমান্ত ঘেঁষা এলাকায় রাতের আঁধারে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।

সীমান্তের খুব কাছাকাছি প্রায় এক কিলোমিটার জুড়ে পাকা সড়ক নির্মাণের চেষ্টা করা হয়, স্থানীয় সুত্রে খবর পেয়ে দ্রুতভাবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ঘটনা স্থলে গিয়ে সড়ক নির্মাণ কাজে বাধা দিলে বিএসএফ সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
ধীরে ধীরে নির্মাণ সামগ্রী সড়িয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৮ই জানুয়ারি খলিশা কোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর-৯৩৪ এর নিকট বিজিবি ও বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়,এ-পতাকা বৈঠকে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন সাহেবগঞ্জ থানাধীন মেঘনারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কোম্পানি কমান্ডার সুবেদার নরেশচন্দ্র রায় জানান, বিএসএফ নতুন সড়ক নির্মাণের জন্য মাটি ভরাট করছিল খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়,গত বুধবার সন্ধ্যায় এ বিষয়ে বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক, আগামী কয়েকদিনের মধ্যে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডের(সি ও) পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা