June 26, 2026, 8:38 am

লালমনিরহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত র‍্যালি, বেলুন উড়িয়ে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

লালমনিরহাট প্রতিনিধি :

‘মাদককে না বলুন, সুস্থ-সুন্দর ও নিরাপদ সমাজ গড়ুন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে লালমনিরহাটে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসন, লালমনিরহাট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লালমনিরহাটের যৌথ আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে মানববন্ধন, বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।
দিবসটি উপলক্ষে আয়োজকরা সকলের প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা