April 19, 2026, 3:36 pm

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি হওয়ার ১৫ ঘন্টার মধ্যেই নবজাতককে উদ্ধার করেছে র‌্যাব-৬, আটক ১

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-মায়ের কোল থেকে চুরি হওয়া মেয়ে নবজাতক শিশুটি চুরির ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকার জনৈক রফি উদ্দিনের বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেওয়া হয়। নবজাতক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিয়া খাতুন (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পিয়া কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী বলে জানিয়েছেন। পুলিশ ও র‌্যাব সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিক থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক মেয়ে শিশুটি চুরি হয়। এ খবর সমাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। মঙ্গলবার সকাল থেকেই ঝিনাইদহ র‌্যাব-৬ সদস্যরা শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে। এদিকে শিশু সন্তনটি খুজে পাওয়ায় মায়ের আনন্দ যেন আর ধরছে না। নিজে অসুস্থ থাকলেও সন্তানকে জড়িয়ে ধরে অনবরত চুমু খাচ্ছেন সাবানা খাতুন। ঝিনাইদহ র‌্যাব সুত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মনিরুজ্জামান বাবুর স্ত্রী শাবানা খাতুনের প্রসব ওেবদনা শুরু হলে স্থানীয় সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। সোমবার দুপুরে আড়াইটার দিকে অস্ত্রোপচারে ফুটফুটে এক মেয়ের জন্ম দেন শাবানা। মনিরুজ্জামান বাবু বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সবাই ইফতার করতে গেলে বোরকা পরা এক নারী এসে শিশুটিকে চুরি করে নিয়ে যান। এ সময় মা শাবানা অচেতন ছিলেন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা