April 19, 2026, 11:29 am

পুলিশ কর্তৃক ০৮ (আট) কেজি গাঁজা সহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে জেলার প্রতিটি থানার কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান চালানোর জন্য।যার ফলশ্রুতিতে প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক উদ্ধার অব্যাহত রয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ রফিক, বিপিএম সঙ্গীয় এসআই/শামীম হোসেন ও ফোর্স এর সহায়তায় ২৭/১২/২০২৫ খ্রিঃ দিবাগত রাত ১১:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লঞ্চ ঘাট পল্টুনের সামনে অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। মোঃ সোহাগ (২০) পিতা-মোঃ বাবুল মাতা-মোসাঃ অঞ্জনা বেগম, সাং-গান্দা বাবনার পাড় থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা , বর্তমানে- নন্দলালপুর নাক কাটাবাড়ি মোড় জনৈক নোয়াখাইলার বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামি মোঃ সোহাগ
(২০) এর হেফাজত থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ০৮ (আট) কেজি গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য গাঁজা রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা