January 14, 2026, 8:47 pm

দুর্গাপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক।

মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট সীমান্তে ১৫ ব্যাটালিয়ন (বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় নাগরিক আটক
২৪ ডিসেম্বর ২০২৫।
লালমনিরহাট সীমান্তে ১৫ ব্যাটালিয়ন বিজিবি’র বিশেষ অভিযানে দুর্গাপুর সীমান্তে ভারতীয় এক নাগরিক আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে আদিতমারী থানায় সোপর্দ করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান ও মাদক পাচারসহ অন্যন্য আন্ত:সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনে দুর্গাপুর বিওপি’র একটি টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর স্থানে ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস (২৫) কে আটক করে।আটক বিশ্বজিৎ আলিপুর দুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে। উক্ত ভারতীয় নাগরিকের কাছে বাংলাদেশি ৮২০/- টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং ১ কপি ভারতীয় আধার কার্ডের ফটোকপি পাওয়া যায়।
এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা