January 15, 2026, 8:52 pm

ঝিনাইদহে ট্রাকের হেলপারকে পিটিয়ে জখম, চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলআমিন (২৪) নামের এক ট্রাকের হেলপারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের বাইপাস এলাকার শহিদুলের গ্যারেজের সামনে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত আলআমিন জেলার হরিনাকুন্ডু উপজেলার বড়-ভাদড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। আল আমিনের মাতা অজলা বেগম অভিযোগ করেন, আমার ছেলে প্রায় ৫ বছর ট্রাকের হেলপার হিসেবে কাজ করে আসছিল। রোববার দুপুরে একটি মোবাইল নাম্বার থেকে কল আসে আলআমিন খুবই অসুস্থ্য। একথা জানার পর আমি ঘটনাস্থলে আসি। তখন আলআমিন জানায়, ট্রাকের টায়ার লাগানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ট্রাক ড্রাইভার ও টায়ারের দোকানিরা মিলে তাকে বেধড়ক মারপিট করে। পরে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তিনি ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত দোষিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা