April 19, 2026, 1:15 pm

গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ২৩ মামলার আসামি লালু বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ সৈকতকে ০২ টি আগেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

প্রেস রিলিজ :মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী হত্যা, ডাকাতিসহ মোট ২৩ মামলার আসামি লালুর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকত (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত ব্যক্তি গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। গত ২৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় জহিরুল ইসলাম জয় (২৬) নামে যুবককে। তাছাড়া গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলা, মান্নান নামক এক ব্যক্তিকে গুলি করে হত্যা সহ বিভিন্ন অপরাধ কর্মকন্ডের সাথে জড়িত ছিল এই শীর্ষ সন্ত্রাসী সৈকত। গ্রেফতারকৃত আসামি উপরোক্ত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

দুর্ধষ এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের লক্ষ্যে এবং নৃশংস এইসব হত্যা কান্ডের সাথে জড়িত সৈকত’কে গ্রেফতার করতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের এর একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০৬ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সৈকত (৩০), পিতা: সাইফুল, সাং: হোগলাকান্দি, থানা: গজারিয়া, জেলা: মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যমতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোগলাকান্দিস্থ আসামির বসতঘর হতে ০১ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ০২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা