মনিরুল ইসলাম মনির :মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ভবনের সামনের মাঠে টূর্ণামেন্টের উদ্বোধন করেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল ফরাজী।
তিনি বলেন, খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার। খেলাধুলা অপরাধ প্রবণতা বা খারাপ সঙ্গ থেকে দূরে রাখে। এর মাধ্যমে আমাদের শরীর ও মন প্রফুল্ল থাকে। খেলাধুলায় সবাইকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে সব সময় খেলাধুলার আয়োজন করে এসেছি। এটি তার ধারাবাহিক প্রক্রিয়া।
উজ্জ্বল ফরাজী আরও বলেন, এ টুর্নামেন্ট আয়োজন করার অন্যতম উদ্দেশ্য একেবারে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করা। আয়োজকদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মাসুদ সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম।
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টূর্ণামেন্টের আয়োজক মোঃ জাকির দর্জি, শফি উল্লাহ লস্কর , ইউসুফ বেপারী , সায়মন প্রধান, আবু তাহের মিয়াজী , রাকিব প্রধান, রাতুল, নাফিজ মজুমদার, আশিক হোসেন, জিহাদ, লিয়ন, সজিব’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।