January 23, 2026, 10:16 am

হাতীবান্ধায় ৩ পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় থানা সহ, জন সাধারণ আতংকে !

মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের জেলার হাতীবান্ধা উপজেলায়, আসামী ধরতে গিয়ে পৃথক পৃথক ঘটনায় হামলার শিকার তিন পুলিশ কর্মকর্তা, তবে ঘটনার ২ দিন পার হলেও কোন আইনী ব্যবস্থা নেয়নি হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানউল্লাহ। একের পর এক পুলিশের উপর হামলার এমন ঘটনায়, এলাকার মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়, থানায় পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস‌্যদের মাঝে দেখা দিয়েছে আতংক।

জানা গেছে,১১ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের,বারোদুনিয়া এলাকায় আসামী ধরতে গেলে আসামী পক্ষের লোকজন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী উপ-পরিদর্শক আখতারুজ্জামানসহ তার সহযোগীদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়,এবং আসামি পক্ষের সন্ত্রাসীরা কৌশলে ডাকাত বলে চিৎকার করলে, আসামি পক্ষের সন্ত্রাসীরা এসে পুলিশের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায় ,এতে করে- হাতীবান্ধা থানার
উপ-পরিদর্শক মো: আখতারুজ্জামান সহ আরো দুজন পুলিশ সদস্য আহত হয়, আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহনের জন্য নেওয়া হয়, অপর দিকে বুধবার রাতে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের, ঠ্যাংঝারা এলাকায় আসামী ধরতে গেলে আসামী পক্ষের লোকজন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মতিউর সহ তার সহযোগীদের উপর হামলা চালায়। এতে তিনিসহ আরো দুই পুলিশ কর্মকর্তা আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন,
স্থানীয় জন সাধারণ মানুষ এই ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা