January 15, 2026, 8:36 pm

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে (১০ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে দশ ঘটিকায় মনি উকিল স্মৃতি মিলনায়তনে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ফিন্যান্সের সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভনিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান। অনুষ্ঠানে আরোও অতিথিরা ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুর ইসলাম,সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, অত্র কলেজের ক্রীড়া কমিটি আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইংরেজি ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক নওসাবাহ নওরীন,ইসলাম শিক্ষা ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ ফরহাত হোসেন ও মার্কেটিং ও শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ টি বিষয়ের অংশগহনকারীর মধ্যে ৪২ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় ১৩ টি খেলায় অংশগ্রহনকারীর মধ্যে ৩৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। শিক্ষক – শিক্ষিকা ১২ টি বিষয়ে সাহিত্য ও সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৩৬ জন বিজয়ী হয়েছেন এবং অত্র কলেজের কর্মচারীরা ৩ টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৯ জন বিজয়ী হয়েছেন। প্রত্যেক বিজয়ীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা।পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি সহ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা