April 17, 2026, 2:39 pm

আড়াইহাজারে শিশু সাকিব ১১ হত্যা মামলার মূল আসামি পিবিআই নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার।

প্রেস রিলিজ:পিবিআই নারায়ণগঞ্জ কর্তৃক নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় গত ০৪/০৪/২০২৪ তারিখে সংঘঠিত শিশু সাকিব (১১) হত্যার ঘটনায় মূল রহস্য উদঘাটন এবং হত্যার ঘটনায় জড়িত আসামী সিয়াম (১৯) কে দীর্ঘ এক বছর আট মাস পর গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পিবি আই।মামলার তারিখ ও ধারা: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মামলা নং- ৫, তারিখ- ০৬/০৪/২০২৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড,১৮৬০। উল্লেখ্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার পরদিন সাকিব শিকদার (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ।

সাকিবের বাবা জিকু শিকদারের বাড়ি পাশের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

স্বজনরা জানায়, জিকুর সঙ্গে সপ্তাহ দুয়েক আগে ঝগড়া হয় স্ত্রী তানিয়া বেগমের। তিনি ছেলে সাকিবকে নিয়ে আড়াইহাজারের পাঁচরুখী এলাকার বাবার বাড়িতে চলে আসেন। তানিয়ার বাবা মনু মিয়ার মালিকানায় পাঁচরুখী বাজারে সিঙ্গারা-পুরির দোকান রয়েছে। বেড়াতে এলে সেখানে নানাকে সহায়তা করতে যেত সাকিব।

স্বজনের বরাতে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে সাকিবকে ব্লেড আনতে বাজারে পাঠান মা তানিয়া। এরপর আর বাড়ি ফেরেনি সে। নানা জায়গায় খুঁজেও সাকিবের সন্ধান মেলেনি। শুক্রবার বেলা ১১টার দিকে সাকিবের নানাদের নতুন বাড়ির পাশে পাওয়া যায় শিশুটির লাশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা