January 17, 2026, 4:36 pm

বুবলি যুব কল্যাণ সংস্থার ২য় বর্ষপূর্তি উদযাপন ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :সামাজিক স্বেচ্ছাসেবী সেবা মূলক সংগঠন বুবলি যুব কল্যাণ সংস্থার ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ফ্যাশন শো,আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড -২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়।

৬ ডিসেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আনন্দময় উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়।

বুবলি যুব কল্যান সংস্থা’র সভাপতি বুবলি’র সভাপতিত্বে এ-ই উৎসব মুখর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন নন্দিত চিত্র তারকা রোজিনা।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক তোলারাম কলেজের ভিপি মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আঞ্জুমান আরা, ডে কেয়ার সেন্টারের ছাবিকুন নাহার, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক কবি মোঃশফিকুল ইসলাম আরজু, ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,মিডিয়া ব্যক্তিত্ব জয় চৌধুরী, গৌতম, বুলবুল টুম্পা,তাজ তানিয়া, আদর আহম্মেদ, সোহেল, সাদমান সামীর।

উপস্থিত অতিথিরা সকলেই তাদের বক্তব্যে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং দেশ ও জনকল্যাণমুখী কাজ করার প্রেরণা দেন।

উৎসব মুখর এই আয়োজনে পুরুষ ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহনের মধ্য দিয়ে মনোমুগ্ধকর এক ফ্যাশান শো পরিবেশন করা হয়।

ফ্যাশান শো ও আলোচনা শেষে বুবলি যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত অতিথিদের মাধ্যমে ফ্যাশন শো-তে অংশগ্রহণকারী ও বিশেষ সম্মাননায় ভূষিত করে কয়েকজনকে ইন্সপায়ার অ্যাওয়ার্ড -২০২৫ হাতে তুলে দেন। পরিশেষে বর্ষপূর্তি’র কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী সবুজ রায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা