মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধি :অদ্য ০৬/১২/২০২৫ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান অত্র জেলা হতে বদলির আদেশপ্রাপ্ত অফিসারগণকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
অত্র লালমনিরহাট জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মাদ নূরনবী, জনাব মোঃ জাকির হোসেন, জনাব মোঃ মাহমুদুন নবী, জনাব মোঃ মিজানুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল বাছেত সরকারগণদের দিনাজপুর জেলায় বদলি হওয়ায় তাদেরকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদানসহ নতুন কর্মস্থলে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও সুনামের সহিত চাকুরী করার জন্য উপদেশ প্রদান করেন পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, লালমনিরহাটসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।