এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :আজ ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. (শনিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ১৫ তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী । নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পের ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পুলিশ সুপার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন । পুলিশ সুপার আরও বলেন, “নির্বাচনী ট্রেনিং থেকে লব্ধ জ্ঞান আত্মস্থ করে নির্বাচনের সময় নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে প্রয়োগ করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি (অতিরিক্ত দায়িত্ব প্রসিকিউশন) সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।