April 22, 2026, 8:23 am

লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩–এস-এর কাছে ভারতীয় পুলিশ মরদেহটি পাটগ্রাম থানার পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে। এসময় নিহতের স্বজনরাও উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। গরু আনার উদ্দেশ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক শূন্যরেখার কাছাকাছি গেলে ভারতীয় ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়া (৩০) নিহত হন। তার সঙ্গীরা পালিয়ে এলেও, সবুজের মরদেহটি তুলে নেয় বিএসএফ।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহ বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। নিহত সবুজ ইসলাম পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা