প্রেস রিলিজ*গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ ২২.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় গ্রেফতারকৃত আসামি সাজিবুর রহমান (৬১), পিতা-মৃত রহমতউল্লাহ আড়ৎদার, মাতা-মৃত জয়বুরনেছা, সাং-বড় আলু পাড়াগাঁও, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এর বসতঘরে অভিযান পরিচালনা করে ৭০.৫ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।