January 18, 2026, 7:08 am

রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল পরিদর্শন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ডিসি মোঃ রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ;আজ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এর সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারাবো পৌরসভা পরিদর্শন করেন। রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন আধুনিক ভবন উদ্বোধন করেন। রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন। সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

সভায় জেলা প্রশাসক রূপগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন, নাগরিকসেবা ও জনকল্যাণ নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
বিকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের অন্যান্য অফিসারবৃন্দ।
রূপগঞ্জের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা