January 16, 2026, 6:40 am

ডিবি, নারায়ণগঞ্জ কর্তৃক ১৬ (ষোল) কেজি গাঁজা সহ এক জন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধ :জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ এনায়েত হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, নারায়ণগঞ্জ- এর একটি চৌকস টিম ২৯/১১/২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৭.২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পশ্চিম জালকুড়ি পাওয়ার হাউজের পশ্চিম পাশে জনৈক খালেদা বেগমের বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১(এক) জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম-ঠিকানা ১। মোঃ আল আমিন (৩৩), পিতা-মোঃ ইকবাল হোসেন সেন্টু, মাতা-নাজমা বেগম, সাং-ধারালিয়া, থানা-বানারীপাড়া, জেলা- জেলা- বরিশাল, এ/পিঃ- পশ্চিম জালকুড়ি পাওয়ার হাউজের পশ্চিম পাশে জনৈক খালেদা বেগমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত মোঃ আল আমিন (৩৩) এর হেফাজত থেকে ১৬ (ষোল) কেজি গাজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ০৬ টি মামলা আছে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা