প্রেস বিজ্ঞপ্তি :শুভ জন্মদিন — মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মানবিক জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ
প্রধান উপদেষ্টা,ভূঞাপুর ক্রিকেট একাডেমি
প্রতিষ্ঠাতা, ভূঞাপুর স্পোর্টিং ক্লাব
গতকাল ৯ নভেম্বর — এক দূরদর্শী, মানবিক ও প্রেরণাদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা -এর জন্মদিন উপলক্ষে ভূঞাপুর ক্রিকেট একাডেমি ও
ভূঞাপুর স্পোর্টিং ক্লাব শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
তাঁর নেতৃত্ব, সততা ও দেশপ্রেম আমাদের প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
নারায়ণগঞ্জ জেলাকে “সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও সুন্দর শহর” গড়ার যে মহৎ প্রয়াস —
“গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” — সেই অভিযানের স্থপতি তিনি নিজে।
পরিবেশ, নাগরিক সচেতনতা ও উন্নয়নকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর ভিশন আজ সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় উদাহরণ।
ভূঞাপুরের সন্তান হিসেবে তিনি যেমন প্রশাসনে দায়িত্বশীল,
তেমনি খেলাধুলা ও যুবসমাজের বিকাশেও তাঁর অবদান অসীম —
যেখানে খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং শৃঙ্খলা, একতা ও মানবতার শিক্ষা দেয়।
ভূঞাপুর ক্রিকেট একাডেমি ও ভূঞাপুর স্পোর্টিং ক্লাব পরিবার
স্যারকে জন্মদিনের হৃদয় থেকে শুভেচ্ছা জানায়।
আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থ রাখেন, দীর্ঘজীবী করেন এবং
দেশ ও জাতির সেবায় এভাবেই নিয়োজিত থাকার প্রজ্ঞা দান করেন —
এই আমাদের দোয়া ও শুভকামনা।