April 19, 2026, 5:07 pm

আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ০১ টি বিদেশী পিস্তল সহ ০১ জন অস্ত্রধারী গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল মোঃ মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুউদ্দীন, এসআই(নিঃ) জহিরুল ইসলাম, এসআই(নিঃ) হাবিবুর রহমান, এএসআই(নিঃ) কাজী শরীফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মোমেন মিয়া, এএসআই(নিঃ) নুর আলম সঙ্গীয় ফোর্স সহ ০৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ দিবাগত রাত ০১.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা (পূর্বপাড়া) সাকিনস্থ জনৈক মোঃ কামাল মিয়া (৩৯) এর বসত বাড়ীর উঠান হতে ০১ জন আসামিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নাম-ঠিকানা ১। ফরহাদ হোসেন ইফতি (২৮), পিতা-আব্দুস সাত্তার, মাতা-ফাতেমা, সাং-আড়াইহাজার (ডাক বাংলো সংলগ্ন), থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত আসামির হেফাজত থেকে ০১ (এক)টি বিদেশী পিস্তল (মেইড ইন ইউএসএ), ০১ (এক)টি ম্যাগাজিন ও ০২ (দুই) রাউন্ড গুলি লোডেড অবস্থায় উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিসহ তার সহযোগীরা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র সহ অবস্থান করছিল মর্মে প্রাথমিক ভাবে জানা যায়। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামির বিরুদ্ধে ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার মামলা নং-৩৮, তারিখ-২১ মে, ২০২৫, ধারা- ৩৬(৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা