April 19, 2026, 6:26 pm

আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক ৫,৯০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) যোগদানের পরপরই মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন। মাদক ঐ সকল অপরাধের মোল । মাদকমুক্ত নারায়ণগঞ্জ করতে পারলে অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়া সম্ভব বলে মনে করেন। তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান চলমান রয়েছে নারায়ণগঞ্জ জেলার প্রতিটা থানায়।জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম, ‘গ’ সার্কেল, নারায়ণগঞ্জ এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ০৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর ১৩.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ করিম (৩৫), পিতা-মৃত শুভা মিয়া, সাং-ছাওয়ালপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা; ২। নাজমা (৪৫), পিতা- ফজলুল হক, মাতা-জয়ফুল বানু, স্বামী-সালাম, সাং-বেকারীর মোড়, পশ্চিম মাজদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ৫,৯০৭ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় বিভিন্ন এলাকা হতে উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উক্ত এলাকাসহ আড়াইহাজার থানার আশপাশে বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা