নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারে দুই নরী ও এক শিশুর খন্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে (নাসিক) ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া পুকুর পাড় সংলগ্নে মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
নিহতরা হলেন- মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫) তার ছোট বোন
লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার ছেলে হাবিব (৩)।
এদিকে এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছ পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতরা এখানকার স্থানীয় বাসিন্দা। গেলো ৪ দিন যাবত তারা নিখোঁজ ছিল। নিখোঁজের পর থেকে খোজ না পেলেও আজ দুপুরে নিজ বাড়ির পাশে তাদের খন্ডিত বস্তাবন্দি মরদেহ দেখতে পান।
নিহতে বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করে একটি সন্তানের মা হয়ে সংসার করে যাচ্ছিল। আর তার বড় বোন স্বপ্ন মানসিক ভারসাম্যহীন ছিল। ৪ দিন যাবত তাদের খোঁজ পাচ্ছিলাম না।
আজ এসে দেখি আমার বোনের মেয়েরা নিহত। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাদের সংসারের প্রায় সৃয় সমস্যা হতো। আমরা জানি না কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মৃতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত লামিয়ার স্বামীকে আমরা আটক করেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।