April 19, 2026, 10:08 pm

নারায়ণগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা: স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রবিবার (৩ নভেম্বর) ভোর ৪ টার দিকে মিজমিজি আলামিন নগর এলাকায় আফতাব উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এসময় অভিযুক্ত স্বামীকে ঘটনাস্থল থেকে আটক করেছে থানা পুলিশ।

নিহতের নাম কাঞ্চন নাহার (৩৪)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। আটক স্বামীর নাম মোতালিব মিয়া (৩৮)। তিনি একই এলাকার মায়েস উদ্দিনের ছেলে।

জানা যায়, তারা স্বামী-স্ত্রী আফতাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। স্বামী মোতালিব মিয়া আদমজী ইপিজেডে ইউনেস্কো বিডি লিমিটেড নামক পোশাক কারখানায় ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত। স্ত্রী কাঞ্চন নাহার লিন্টাস বিডি নামক পোষাক কারখানার স্যাম্পল বিভাগে কাজ করতেন।

আকট স্বামীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নিবির জানান, শনিবার রাত ১০ টার দিকে কাঞ্চন নাহার মোবাইলে কথা বলছিলো। এসময় স্বামী মোতালেব স্ত্রীর কাছে জানতে চায় কার সঙ্গে কথা বলছে। তখন স্ত্রী সংযোগ বিচ্ছিন্ন করে ডায়াল লিস্টের সকল নাম্বার মুছে ফেলে। এতে মোতালেবের সন্দেহ হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘক্ষণ বাকবিতন্ডা চলে। এক পর্যায়ে গভীর রাতে তাদের মধ্যে হাতাহাতি হয়। তখন স্ত্রী তার স্বামীর অন্ডকোষে আঘাত করে। ফলে রাগের বশবর্তী হয়ে স্ত্রীর গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছে মোতালিব মিয়া।

উপ-পরিদর্শক আরো জানান, হত্যার পর ভোরে স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে বাড়ির মালিকের সন্দেহ হয়। তখন বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানায়। এঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাঞ্চনের লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোতালেবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা