April 20, 2026, 3:17 am

বিদেশী পিস্তল ও মদসহ মাহফুজ গ্রেফতার

সংবাদদাতা: নারায়ণগঞ্জের বিদেশী পিস্তল ও মদসহ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সন্ত্রাসীর নাম মো. মাহফুজ। এবারের নির্বাচনে সে শাহজাহান ভূঁইয়ার অনুসারী হিসেবে নির্বাচনের মাঠে সক্রিয়।

পুলিশ জানিয়েছে সন্ত্রাসী মাহফুজের বিরুদ্ধে হত্যা ও গণধর্ষণ সহ ৬টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

গত সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৬ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তিনি বলেন, ‘ভুলতা গোলাকান্দাইল এলাকায় অস্ত্র সহ সন্ত্রাসীরা অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালানো হয়। তবে পুলিশকে দেখে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এসময় সন্ত্রাসী মাহফুজকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।’

পুলিশ সুপার বলেন, ‘মাহফুজের কাছ থেকে একটি ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। আমরা তার পরিচয় অনুসন্ধান করতে গিয়ে জেনেছি তার বিরুদ্ধে হত্যা ও গণধর্ষণ সহ ৬টি মামলা রয়েছে। অস্ত্র ও মদসহ গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হচ্ছে।’

স্থানীয়রা জানান, সন্ত্রাসী মাহফুজ নারায়ণগঞ্জ—১ আসনের কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মী। বিগত কয়েক দিনে মাহফুজকে শাহজাহান ভঁূইয়ার নির্বাচনি প্রচার—প্রচারণাতে সক্রিয় দেখা গেছে।

নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখাতে সে অস্ত্রসহ এলাকায় ঘুরাফেরা করছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি। যাতে কেউ পেশী শক্তি ও অবৈধভাবে অস্ত্রের ব্যবহার করতে না পারে সেই দিকে নজর রেখে আমরা তৎপর আছি। যারা সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত ও অবৈধ অস্ত্র ব্যবহার করছে তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা