April 20, 2026, 3:16 am

সোনারগাঁওয়ে পুলিশের টর্চারে আসামি মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :নারায়ণগঞ্জের সোনারগাঁয় মাদক ব্যবসায়ের অভিযোগ এনে নুর ইসলাম নামের এক ব্যক্তি পুলিশের টর্চারে মৃত্যুর অভিযোগ উঠেছে। রাতে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বুরুন্দী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে ২ ঘন্টা আটকে রাখে। পরবর্তীতে সোনারগাঁও থানার ওসি ও সার্কেল এএসপি এসে তাদের কে উদ্ধার করে। নিহত নুর ইসলাম উপজেলার জামপুর এলাকা মৃত ফালু মিয়ার ছেলে।
পরিবারের দাবী, শারীরিকভাবে চল অসুস্থ ছিল। হার্টে রিং পরানো ছিল। পুলিশ বাড়িতে ঢুকে টাকা না দিলে মামলা দিয়ে চালান দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে পরিবারের লোকজন পুলিশকে টাকা দিলেও তারা আরো টাকা দাবি করে। পুলিশের সাথে থাকা ফরমা উপনির সদস্য তাকে শারীরিকভাবে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) বিল্লাল হোসেন বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবি সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, জামপুর এলাকায় নুর ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ধরার জন্য তার বাসায় অভিযান চালায় তালতলা এএসআই ইলিয়াস, কনষ্টেবল কালাম সহ ৩ জন যায় এবং তাকে আটক করে। পরবর্তীতে আসামি অসুস্থ জানতে পেরে তাকে ছেড়ে দিয়ে পুলিশ চলে যায়। এরপর ওই আসামির মৃত্যুর খবর পেয়ে তারা ওই বাড়িতে গেলে কিছু উচ্ছৃঙ্খল লোকজন পুলিশকে জড়িয়ে বিভিন্ন মন্তব্য করে। পরে আমি সার্কেল এএসপি সহ পরিবারের সদস্যদের বলি, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করা হবে বলে জানান ওসি।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা