April 20, 2026, 5:15 am

রূপগঞ্জে ৩৯৭বোতল ফেনসিডিল সহ ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় ১২ লক্ষ টাকা মূল্যমানের ৩৯৭ বোতল ফেন্সিডিল-সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো.শামিম(২৭) রূপগঞ্জ উপজেলার দরিয়াকান্দি পশ্চিমপাড়ার মৃত রাজ্জাক আলীর ছেলে। মো.নাসিম মিয়া (২৭) রূপগঞ্জ উপজেলার মাহামুদাবাদ এলাকার মো. আবুল কালামের ছেলে।
মো. সেলিম মিয়া (৩২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে।
মো. মোরছালিন(২২) দিনাজপুর জেলার বিরামপুর থানার পশ্চিমপাড়ার মৃত শফিনুর
রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রবিবার২২ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মঙ্গলখালী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালীন সময় মাধক বহনকারী পরিবহনের ব্যবহৃত একটি কভারভ্যান ও একটি মোটরসাইকেল এবং ১২ লক্ষ টাকা মূল্যমানের ৩৯৭ পিছ মাদকদ্রব্য ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১০।
২৩অক্টোবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন
র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা