April 20, 2026, 5:12 am

মতলব উত্তরে ১৮ মেট্রিক টন সরকারি ধানসহ ট্রাক আটক

মতলব উত্তর প্রতিনিধি:চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া শম্ভুখা ব্রীজ সংলগ্ন এলাকায় ১৪ আগস্ট সোমবার বিকালে সরকারি ধান সহ একটি ট্রাক আটক করেছে জনতা। ওই ট্রাকে ৪৫০ বস্তা, ১৮ মেট্রিক টন ধান ছিল। চালক জানায় মতলব উত্তর উপজেলা খাদ্য গুদাম থেকে ধানগুলো নিয়ে যাচ্ছিল চাঁদপুর রূপালী রাইস মিলের উদ্দেশ্যে।
জানা গেছে, সরকারি নির্দেশনায় চাউল করার উদ্দেশ্যে চাঁদপুরের রূপালী রাইস মিলে নেওয়ার জন্য মতলব উত্তর খাদ্য গুদাম থেকে বের করা হয়। এর জন্য একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-২৬৫৪) ভাড়া করা হয়। গাড়িটি ঠেটালিয়া গেলে সন্দেহ মুলকভাবে গাড়িটি আটক করে জনতা। উপস্থিত লোকজন জানায় তাদের কাছে সন্দেহ হয়েছে যে, ধানগুলো হয়তো অবৈধভাবে পাচার হচ্ছিল, তাই আটক করা হয়েছে।
চালক নুরুল ইসলাম জানান, তিনি যখন ধান নিয়ে বের হয়েছেন তখন তাকে মেমো দেয় নি গোড়াউন কর্মকর্তা। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেমো আনতে ভুলে গেছি।
এদিকে খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ জিয়াউল হক বলেন, সরকারি নির্দেশনায় নিয়ম অনুযায়ী ধান পাঠানো হচ্ছিল চাঁদপুর রূপালী রাইস মিলে। ট্রাক চালক ভুল করে চালান কপি নেয় নি। এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এছাড়া আর কোন সমস্যা নেই।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা