April 20, 2026, 7:57 pm

প্রায় দেড় কোটি টাকার গাঁজা, ফেনসিডিল ও ভারতীয় পণ্য উদ্ধার: গ্রেফতার-২

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের বেনাপোল পোর্ট থানা ও ডিবি পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১কোটি ৪২লক্ষ টাকার বিপুল পরিমান গাঁজা, ফেনসিডিল ও ভারতীয় পন্য উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।

যশোর জেলাকে অবৈধ মাদকমুক্ত, জঙ্গিবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর কঠোর দিক-নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরানের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সহ একটি টিম বেনাপোল পোর্ট থানার স্থল বন্দরের ২২ নং শেডের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি ভারতীয় ট্রাকে ১৮৬ কেজি গাজা ও ৭৪৯ বোতল ফেনসিডিল সহ ভারতীয় বিভিন্ন প্রসাধনী, ঔষধ এবং বাজি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ট্রাকটি ফেলে পালিয়ে যাওয়ায় কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে ভারতীয় ট্রাকটি জব্দ করে পুলিশ। ।

অবৈধ মাদকদ্রব্য ও ভারতীয় পন্য উদ্ধারে বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল রানা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২টি মামলা করেন। থানার মামলা নং-২৩ ও ২৪।

এপরদিকে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই আরিফ হোসেন ও এসআই শামীম হোসেন এর নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বুধবার (১৫ জুন) গভীর রাতে শার্শা থানার দূর্গাপুর গ্রামের শিকারপুর হতে বেনাপোল গামী রাস্তা সংলগ্ন জনৈক আরিফ হোসেন এর চাষাবাদী জমিতে অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে নিয়ে আসা কতিপয় মাদক কারবারীকে ধাওয়া করে ১ জন কারবারীকে গ্রেফতার এবং ২৬ কেজি গাঁজা ও কোতয়ালী থানা এলাকা থেকে অপর আরেকটি ঘটনায় ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন। মোট ২৭ কেজি গাঁজা উদ্ধার করে। এই সংক্রান্তে এসআই আরিফ হোসেন ও এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামের আঃ মান্নান মোড়লের ছেলে মোঃ সালাউদ্দিন (৩৫) ও কোতয়ালী থানার কৈখালী গ্রামের মকবুল হোসেন মীরের ছেলে মীর আসলাম হোসেন (৪৫)।

সীমান্ত চেকপোষ্ট ফাঁকি দিয়ে এবং চোরা পথে মাদক কারবারীরা দেশের অভ্যন্তরে এই সমস্ত মাদকদ্রব্য ও ভারতীয় পন্য নিয়ে আসার প্রাক্কালেই জেলা পুলিশ সুপার এঁর কঠোর নির্দেশনায় জেলা পুলিশের সাড়াশি মাদক বিরোধী পৃথক ৩টি অভিযানে ২১৩ কেজি গাঁজা, ৭৪৯ বোতল ফেনসিডিলসহ ১ কোটি ৪২ লক্ষ টাকার বিপুল পরিমান মাদকদ্রব্য, ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়।

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা