November 23, 2026, 11:48 am

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফ’ গঠন করা হয়েছে। ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব পদে কে এম হারুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।

বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু রোববার (২২ নভেম্বর) এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আজ ন্যাশনালিস্ট সাইবার ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফোরামের উপদেষ্টা হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এনসিএফ’র নীতিনির্ধারণী কমিটিতে রয়েছেন মেজর (অব.) গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, নাসিফ ওয়াহিদ, কে এম হারুন অর রশিদ, আবদুস সালাম ফাহিম, ডা. মঞ্জুরুল ইসলাম, হাসান মাহবুব, ডা. সৈয়দ এ এ শাফী, ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, এম এন অনিক, কাওসার মাহমুদ, জাকারিয়া আলম আপেল, ফয়েজ বিন আকরাম, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, মো. নূর নবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, দেওয়ান আলফাজ উদ্দিন, রবিউল আউয়াল তালুকদার, মিয়াঁ মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাহমুদুল ইসলাম মাহতাব, আশিকুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম মুন্না ও ওয়াসি উদ্দিন আহমেদ চৌধুরী।

ফোরামের নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলফাজ দেওয়ান, ভাইস চেয়ারম্যান হিসেবে মো. নূর নবী পাশা সবুজ, হাসান মাহবুব, সোনিয়া আক্তার স্মৃতি, মহিউদ্দীন আহমেদ (সৈকত) দায়িত্ব পেয়েছেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, যুগ্ম মহাসচিব হিসেবে মালত আবুল কালাম মুন্না, মোহাম¥ আশরাফুল ইসলাম চিশতী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্চেন্ট মেরিনার মিয়াঁ মোহম্মদ রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক হিসেবে ফয়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বল দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটিতে রয়েছেন সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কৃষিবিদ ফয়সাল হোসেন রাজীব, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) বাহাউদ্দীন ফারুক মুন্না, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ডা. ইফতেখার হায়দার (অনি), সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) খালদুন বিন শহীদ, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জোয়ার্দার মো. আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক পদে মশিয়ার রহমান ও হামীম আহমেদ।

 

ঢাকা:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা