November 19, 2026, 8:45 pm

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, মাদকসেবী ৯ জন ও চুরি মামলায় ১ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার ৯ মাদকসেবী হলেন নাঈম (১৯), মোহাম্মদ মুন্না (২৭), মো. সজল (২০), মো. জুবায়ের হোসেন (২২), মো. তন্ময় হাসান রিফাত (২০), সহিদুল ইসলাম সাকিব (২৪), শাহাদাত হোসেন (৫২), জাকারিয়া (১৯) ও মো. রিপন (২০)। তারা সোনারগাঁসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার তিনজন হলেন বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪২), শম্ভুপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান (৫২) এবং সাদিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুকবুল হোসেন (৪৯)।

অপরদিকে, চুরি মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ উপজেলার বেহাকৈর, কাঁচপুর এলাকার আয়াত আলীর ছেলে মো. নাজমুল (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রানা ইসলাম, স্টাফ রিপোর্ট:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা