September 26, 2026, 6:41 am

জামালপুরে অনলাইন জুয়ার এজেন্ট: জিয়া মঞ্চের নেতা জিয়া গ্রেপ্তার

মোহাম্মদ আসাদ :
জামালপুরে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে জিয়াউর রহমান জিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামালপুর জেলা জিয়া মঞ্চের সহসাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জিয়াউর রহমানের অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তথ্য যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অনলাইন জুয়ার সাইট ও লেনদেন-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের মোবাইল ফোনে জুয়ার সাইট ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা