September 17, 2026, 6:47 pm

একযোগে বদলি ৯৯ বিচারক, ২২ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

দেশের অধস্তন আদালতের বিভিন্ন স্তরে কর্মরত ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে রয়েছেন ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, ২ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিনিয়র সিভিল জজ) এবং ২ জন সিভিল জজ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব বদলির আদেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

তবে যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর সরাসরি নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা