September 6, 2026, 7:27 am

ফ্রেসনোতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ এভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফ্রেসনো ফায়ার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএনআই।

দুর্ঘটনার পর গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

খবর পেয়ে ফ্রেসনো পুলিশ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় ও নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন।

এদিকে, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিই) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে। পরবর্তীতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।

নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা