August 25, 2026, 6:38 am

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জনকে উদ্ধার, নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ এফবি বরকত নামে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার দুপুরের দিকে কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ জেলেদের মধ্যে আটজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করেছে। এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা