August 23, 2026, 9:30 am

‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ পর্যবেক্ষণ করছে ভারত’

‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ পর্যবেক্ষণ করছে ভারত’

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার এক সম্মেলনে এ তথ্য জানান।

রণধীর জয়সোয়াল বলেন, ‘পশ্চিম এশিয়ায় যে ঘটনাপ্রবাহ ঘটছে, আমরা তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি।’ তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে মক্কা চুক্তিতে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান। এর পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করেছে।

চুক্তিটির লক্ষ্য হলো তিন দেশের মধ্যে সম্মিলিত প্রতিরোধক্ষমতা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। চুক্তিতে উল্লেখ করা হয়েছে, তিন স্বাক্ষরকারী দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে, একই সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। জয়সোয়াল জানান, সফর নিয়ে এই মুহূর্তে নতুন কোনো তথ্য নেই এবং সফরের সময়সূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা