July 4, 2026, 10:13 am

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুর স্বপ্ন পূরণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুর স্বপ্ন পূরণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ভেনেজুয়েলায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো একটি পা হারানো শিশুর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। ৪ জুলাই, শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

ভূমিকম্পের ফলে লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেস গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কঠিন পরিস্থিতিতেও আন্দ্রেসের একটি ইচ্ছা ছিল—তিনি চান তার প্রিয় ফুটবলার রোনালদোর অফিসিয়াল স্টিকার।

রোনালদোর কাছে শিশুটির আকাঙ্ক্ষার কথা পৌঁছালে, তিনি পর্তুগালের জার্সি গায়ে একটি ভিডিওবার্তা পাঠান। ভিডিওতে রোনালদো বলেন, "হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।" তিনি আন্দ্রেসকে তার একটি ম্যাচে আসার আমন্ত্রণও জানান।

জার্নালিস্ট গ্যাবি আরোচার তথ্য অনুযায়ী, আন্দ্রেস ইতোমধ্যে তার অপেক্ষিত বিশ্বকাপের স্টিকারটি পেয়েছেন। এছাড়া, রোনালদোর সই করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা