July 1, 2026, 9:45 pm

বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (১ জুলাই) জেলা ছাত্রলীগের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের ওপর পূর্বে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম (রাব্বী)-এর স্বাক্ষর রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা