June 28, 2026, 8:43 pm

পত্নীতলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. সৈয়দা মোমেনা হোসেন, জুনিয়র কনসাল্টেন্ট ডা. এন.এস.এম. মমতাজুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক, মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নাঈম প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা